না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Sunday, March 29, 2026

না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: টলিপাড়ায় দুঃসংবাদ! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছর বয়সী অভিনেতা। দীঘার পার্শ্ববর্তী তালসারিতে জলে নামেন তিনি। কিছুক্ষণ পর হঠাৎই তলিয়ে যান অভিনেতা রাহুল, তড়িঘড়ি টেকনিশিয়ানরা উদ্ধার করেন। তবে যতক্ষণে তাকে উদ্ধার করা হয়, ততক্ষণে তিনি প্রাণ হারিয়েছেন বলে জানান টেকনিশিয়ানরা। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উদ্ধার করে তাঁকে দীঘা হাসপাতালে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু ঘটেছে, জানান ডাক্তার। দীঘা হাসপাতালেই ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। 


ধারাবাহিকে রাহুলের জ্যেঠুর চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলেই তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, “জলে ডুবেই মৃত্যু হয়েছে। ঘটনাটি প্যাক আপ হয়ে যাওয়ার পর ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।” শোনা যাচ্ছে, বেশ কিছু ক্ষণ জলের তলায় ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাঁকে আনতে যাওয়া হয়। 


ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। তিনি বলেন, "রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়ে ছিলেন। কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না, অবাক লাগছে! সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল, ভাবা যাচ্ছে না। আমরা খুব স্তম্ভিত হয়ে পড়েছি।"


অভিনেতার মৃত্যু সাহিত্য ও সিনে দুনিয়ায় অপূরণীয় ক্ষতি। শোকের ছায়া টলিপাড়ায়। এই অস্বাভাবিক ঘটনা যেন মেনে নিতে পারছেন না কেউই। 

No comments:

Post a Comment

Post Top Ad