প্রদীপ সরকারের সমর্থনে দেবের জনসভা, কী বার্তা তৃণমূলের তারকা সাংসদের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Wednesday, April 15, 2026

প্রদীপ সরকারের সমর্থনে দেবের জনসভা, কী বার্তা তৃণমূলের তারকা সাংসদের?

 


পশ্চিম মেদিনীপুর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর  রাজ্যে প্রথম বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছে শাসক ও বিরোধী সকলেই। আগের নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার মধ্যে দুটি বিধানসভা বিরোধীদের দখলে যায়, যার মধ্যে রয়েছে খড়গপুর। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মরিয়া খড়গপুর আসনে জোড়া ফুলের প্রার্থীকে জেতানোর জন্য। কখনও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে দিয়ে জনসভা, তো কখনও আবার অভিনেতা দেবকে দিয়ে জনসভা করানো হচ্ছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের তাল বাগিচা এলাকায় খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে সাংসদ দেব তথা অভিনেতা দীপক অধিকারী সভা করেন। সভা মঞ্চ থেকে দীপক অধিকারী বলেন, খড়গপুরে কোনও বিরোধী দল তৃণমূলকে হারাতে পারবে না, এখানে যদি তৃণমূল হারে তৃণমূল নিজের জন্যই হারবে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জন্য হারবে। দীপক অধিকারী জানান, জোড়া ফুলকে জেতাতে গেলে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের সকলে একসাথে হাতে হাত রেখে কাঁধে-কাঁধ মিলিয়ে ভোটের কাজে লাগতে হবে। 


দেবের কথায়, এখানে বিরোধীরা কোনও বিষয়ই নয়, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এক হয়ে ভোট যুদ্ধে লড়াই করলে ৪ ঠা মে-র পর তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খড়গপুরের বিধায়ক হবেন। বিরোধী দলের যত বড়ই নেতা-মন্ত্রী এখানে এসে বক্তব্য দিয়ে যাক, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন। তাই আমরা সবাই মিলে একসাথে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়লে বিরোধীরা উপকার হয়ে যাবে সরকারের উন্নয়নের কাছে।

No comments:

Post a Comment

Post Top Ad