Sunday, March 29, 2026

রাহুলের অকাল প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা


কলকাতা, ২৯ মার্চ ২০২৬:  বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর আমাদের মধ্যে নেই। দীঘায় শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা। তালসারিতে সমুদ্রে নামতেই দুর্ঘটনা। জলে তলিয়ে যান তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


অভিনেতার এই আকস্মিক মৃত্যুর খবর অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না। সামাজিক মাধ্যমে শোকের ঢেউ ছড়িয়ে পড়েছে। অভিনেতার অকাল মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “রাহুলের হঠাৎ চলে যাওয়া বাংলা অভিনয় জগৎ, টলিউড ও টেলিভিশন জগতের জন্য অপূরণীয় ক্ষতি।”


তিনি আরও লিখেছেন, “প্রতিভাবান, তরুণ ও জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর আমাদের মধ্যে নেই—এই খবর শুনে আমি স্তব্ধ ও শোকাহত। কীভাবে এমন হল, তা ভাবতেই পারছি না।” তিনি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানান।


মাত্র ৪৩ বছর বয়সে তাঁর এই অকাল প্রয়াণে টলিউড থেকে নাট্যজগৎ—সবখানেই নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যুর সময় তিনি একটি জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন।


১৯৮৩ সালের ১৬ অক্টোবর তাঁর জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল। মাত্র তিন বছর বয়সেই তিনি তাঁর বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের নাট্যদলের সঙ্গে মঞ্চে অভিনয় শুরু করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি ৪৫০টিরও বেশি নাটকে অংশ নিয়েছেন।


২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এরপর ‘চতুষ্কোণ’ ও ‘ব্যোমকেশ ফিরে এল’সহ একাধিক ছবিতে নিজের দক্ষতার ছাপ রেখেছেন। পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিক এবং ওয়েব ধারাবাহিকেও তিনি সমান স্বচ্ছন্দ ছিলেন।


ব্যক্তিগত জীবনে সহঅভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বহু আলোচনা হয়েছে। বিচ্ছেদের পর পুনরায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত তাঁদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছিল।

না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: টলিপাড়ায় দুঃসংবাদ! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছর বয়সী অভিনেতা। দীঘার পার্শ্ববর্তী তালসারিতে জলে নামেন তিনি। কিছুক্ষণ পর হঠাৎই তলিয়ে যান অভিনেতা রাহুল, তড়িঘড়ি টেকনিশিয়ানরা উদ্ধার করেন। তবে যতক্ষণে তাকে উদ্ধার করা হয়, ততক্ষণে তিনি প্রাণ হারিয়েছেন বলে জানান টেকনিশিয়ানরা। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উদ্ধার করে তাঁকে দীঘা হাসপাতালে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু ঘটেছে, জানান ডাক্তার। দীঘা হাসপাতালেই ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। 


ধারাবাহিকে রাহুলের জ্যেঠুর চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলেই তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, “জলে ডুবেই মৃত্যু হয়েছে। ঘটনাটি প্যাক আপ হয়ে যাওয়ার পর ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।” শোনা যাচ্ছে, বেশ কিছু ক্ষণ জলের তলায় ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাঁকে আনতে যাওয়া হয়। 


ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। তিনি বলেন, "রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়ে ছিলেন। কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না, অবাক লাগছে! সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল, ভাবা যাচ্ছে না। আমরা খুব স্তম্ভিত হয়ে পড়েছি।"


অভিনেতার মৃত্যু সাহিত্য ও সিনে দুনিয়ায় অপূরণীয় ক্ষতি। শোকের ছায়া টলিপাড়ায়। এই অস্বাভাবিক ঘটনা যেন মেনে নিতে পারছেন না কেউই। 

Tuesday, March 17, 2026

২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, দেখে নিন তালিকা

 


কলকাতা, ১৭ মার্চ ২০২৬: প্রথমে বাম, পরে বিজেপি আর এবার প্রার্থীর তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগে বাংলার মানুষকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণার আগে বিজেপি নেতাদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো বলেন, "এত ভয় পাচ্ছেন কেন? আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। গ্যাসের সঙ্কট না করে, স্কুলে সঙ্কট না করে...লড়াইতে আসুন। রাজনৈতিক লড়াইতে আসুন।" ছাব্বিশের নির্বাচন প্রসঙ্গে মমতা বলেন, "এটা বাঙালির অস্মিতা রক্ষার লড়াই। এটায় বিজেপি জিতবে না, বাংলার মা-মাটি-মানুষ জিতবে।" পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে প্রধানমন্ত্রীকেও নিশানা করেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, '২০২৬ বিধানসভা নির্বাচনে ২২৬টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। মমতা বলেন, "আমরা রাজ্যে ১০০টিরও বেশি স্কিম চালাচ্ছি। আমরা কাজ করি। যারা বলে, তারা আর কাজ করে না।" দার্জিলিঙে তিনটি সিটে লড়ছে না তৃণমূল কংগ্রেস, একথাও জানান তৃণমূল সুপ্রিমো। 


 একনজরে প্রার্থী তালিকা -


নন্দীগ্রাম - পবিত্র কর


মেখলিগঞ্জ- পরেশচন্দ্র অধিকারী


মাথাভাঙা - সাবলু বর্মন


শীতলকুচি - হরিহর দাস


কুমারগ্রাম - রাজীব তিরকে


কোচবিহার দক্ষিণ - অভিজিৎ দে ভৌমিক


কোচবিহার উত্তর - পার্থ প্রতিম রায়


আলিপুরদুয়ার - সুমন কাঞ্জিলাল


দিনহাটা - উদয়ন গুহ


শিলিগুড়ি - গৌতম দেব


নাটাবাড়ি - শৈলেন বর্মা


তুফানগঞ্জ - শিবশঙ্কর পাল


সিতাই - সংগীতা রায় বাসুমিয়া


জলপাইগুড়ি - কৃষ্ণ দাস


আলিপুরদুয়ার - সুমন কাঞ্জিলাল 


চোপড়া - হামিদুল রহমান


গোয়ালপুকুর - মহম্মদ গোলাম রব্বানি


চাকুলিয়া - মিনাদুল আজাদ


করণদিঘি - গৌতম পাল


রায়গঞ্জ - কৃষ্ণকল্যাণী


হরিরামপুর - বিপ্লব মিত্র 


গাজল - প্রসেনজিৎ দাস


চাঁচল- প্রসূন বন্দ্যোপাধ্যায়


ময়নাগুড়ি - রামমোহন রায়


ধুপগুড়ি - ড. নির্মল চন্দ্র রায়


রাজগঞ্জ (জলপাইগুড়ি) -স্বপ্না বর্মন


গঙ্গারামপুর - গৌতম দাস


ডাবগ্রাম ফুলবাড়ি - রঞ্জনশীল শর্মা


নাগরাকাটা - সঞ্জয় কুজুর


বৈষ্ণব নগর - চন্দনা সরকার


জঙ্গিপুর - জাকির হুসেন


মুর্শিদাবাদ - সায়নী সিংহ রায়


কান্দি - অপূর্ব সরকার


বহরমপুর - নাড়ুগোপাল মুখার্জী


খড়গ্রাম - আশিস মার্জি


কালচিনি - বীরেন্দ্র বেরা


শান্তিপুর - ব্রজকিশোর গোস্বামী


কৃষ্ণগঞ্জ - শমীক কুমার পোদ্দার


চাকদহ - শুভঙ্কর সিংহ


কল্যাণী - অতিন্দ্রনাথ মণ্ডল


রানাঘাট উত্তর পশ্চিম- তাপস ঘোষ


রানাঘাট উত্তর পূর্ব - বর্ণালী দে রায়


আমডাঙা - পীরজাদা কাসেম সিদ্দিকি


বরানগর - সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়


মধ্যমগ্রাম - রথীন ঘোষ


ব্যারাকপুর- রাজ চক্রবর্তী


কুলপি - বর্ণালী ধারা


মন্দির বাজার - জয়দেব হালদার


হাবড়া - জ্যোতিপ্রিয় মল্লিক


ভাঙড় - সওকত মোল্লা


বেহালা পশ্চিম - রত্না চক্রবর্তী


বেলেঘাটা - কুণাল ঘোষ


বেহালা পূর্ব - শুভাশিস চক্রবর্তী


উলুবেরিয়া পূর্ব - ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


শিবপুর - রানা চট্টোপাধ্যায়


আমতা - সুকান্ত পাল


চুঁচুড়া - দেবাংশু ভট্টাচার্য


উত্তরপাড়া - শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়


পটাশপুর - পীযূস পাণ্ডা


ভগবানপুর - মানব বড়ুয়া


রামনগর - অখিল গিরি


খড়্গপুর সদর - প্রদীপ সরকার


সবং - মানস ভুঁইয়া


ভবানীপুর - মমতা বন্দ্য়োপাধ্যায়


ডেবরা - রাজীব বন্দ্য়োপাধ্যায়


ঘাটাল - শ্যামলী সর্দার


গড়বেতা - উত্তরা সিংহ হাজরা


মেদিনীপুর - সুজয় হাজরা


ঝাড়গ্রাম - মঙ্গল সোরেন


বান্দোয়ান - রাজীব লোচন সরেন


জয়পুর - অর্জুন মাহাতো


মানিকতলা - শ্রেয়া পাণ্ডে


বাঁকুড়া - ড. অনুপ মণ্ডল


মেমারি - রাসবিহারী হালদার


কাটোয়া - রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়


আয়ুশগ্রাম - শ্যামাপ্রসন্ন লোহার


রামপুরহাট - আশিষ বন্দ্য়োপাধ্যায়


সোনারপুর - দক্ষিণ লাভলি মৈত্র


মানিকচক - কবিতা মণ্ডল 


ইংলিশবাজার - আশিস কুণ্ডু


সুজাপুর - সাবিনা ইয়াসমিন


ফরাক্কা - আমিরুল ইসলাম


সামসেরগঞ্জ - নূর আলম


জঙ্গিপুর - জাকির হোসেন


সাগরদিঘি - বাইরন বিশ্বাস


রানিনগর- সৌমিক হোসেন


খড়গ্রাম - আশিস মার্জি 


বালুরঘাট - অর্পিতা ঘোষ


করিমপুর- সোহম


কালিগঞ্জ- আলিফা আহমেদ


কৃষ্ণননগর -উত্তর অভিনব বন্দ্যোপাধ্যায়


গোসাবা - সুব্রত মণ্ডল


গাজল - প্রসেনজিৎ দাস

Thursday, March 12, 2026

বুকিং করেও মিলছে না সিলিন্ডার, গ্যাস ডিলারের অফিসে বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: গ্যাস বুকিং করেও মিলছে না সিলিন্ডার। বাগডোগরায় ডিলারের অফিসে বিক্ষোভ, জোর করে পাইপ বিক্রির অভিযোগে উত্তেজনা।


দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের জেরে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। তারই প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। বাগডোগরায় গ্যাস না পাওয়া এবং অতিরিক্ত জিনিস কিনতে বাধ্য করার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্যাস ডিলারের অফিসে।


অভিযোগ, দীর্ঘদিন ধরে বুকিং করার পরেও অনেক গ্রাহক সময়মতো গ্যাস পাচ্ছেন না। এদিন সকাল থেকেই বহু মানুষ গ্যাস নিতে ডিলারের অফিস ও ডিস্ট্রিবিউশন পয়েন্টে ভিড় করেন। কিন্তু অধিকাংশকেই খালি হাতে ফিরে যেতে হয়। এর ফলে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ গ্রাহকদের মধ্যে।

এই পরিস্থিতিতে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধি ও সংকটের প্রতিবাদে মিছিল করে ডিলারের অফিসে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ।


একাধিক গ্রাহকের অভিযোগ, গ্যাস ডেলিভারির সময় জোর করে অতিরিক্ত দামে পাইপ কিনতে বলা হচ্ছে। কেউ তা নিতে রাজি না হলে সিলিন্ডার ফেরত নিয়ে চলে যাওয়ার ঘটনাও ঘটছে বলে দাবী অনেকের। ফলে অনেক বাড়িতেই এদিন রান্না করা সম্ভব হয়নি বলেও দাবী।


অন্যদিকে দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অমিতাভ সরকার অভিযোগ করেন, এলাকায় গ্যাসের কালোবাজারি চলছে এবং গ্রাহকদের ওপর জোর করে পাইপ চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দু'দিনের মধ্যে এই পরিস্থিতির পরিবর্তন না হলে গ্যাস অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। যদিও এ বিষয়ে গ্যাস এজেন্সির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অবৈধ বালি পাচার রুখতে পুলিশের অভিযান, গ্রেফতার ২

 



নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সীমান্তবর্তী এলাকায় অবৈধ বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পরিবেশ ও সরকারি রাজস্ব রক্ষায় একাধিক জায়গায় বাড়ানো হয়েছে নাকা চেকিং। সেই তৎপরতার জেরেই বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। 


ভিনরাজ্য ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পড়াডিহা এলাকায়। অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই চালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে দেখা যায় আটক ট্রাক্টর দু’টির কাছে বালি তোলার কোনও বৈধ অনুমতিপত্র বা চালান (সিও) ছিল না। এরপরই ট্রাক্টর দু’টি বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই চালককে গ্রেফতার করা হয়। 


পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম যগেন বেহারা ও চন্দন বেহারা। তাঁদের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের বহড়াগোড়া থানার অন্তর্গত মোথাবেড়া গ্রামে। ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হবে।

Wednesday, March 11, 2026

বেহাল রাস্তা, সারাইয়ের দাবীতে অবরোধ-বিক্ষোভ



বসিরহাট: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার টাকি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের। বুধবার স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। 


বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ থেকে টাকি যাওয়ার রাস্তায় এদিন বিক্ষোভ দেখান ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবী দীর্ঘ সময় ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। অবশেষে এদিন ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা রাস্তা সারাইয়ের দাবীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। বিক্ষোভের ফলে আটকে পড়ে যান চলাচল। 


স্থানীয় বাসিন্দাদের দাবী, গত চার বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। চারচাকা গাড়ি ঢোকা নিষিদ্ধ, সেখানে ১২ চাকার গাড়ি ঢুকে রাস্তা খারাপ করছে। চারিদিকে গর্ত-ধুলো। স্কুল পড়ুয়াদের সমস্যায় পড়তে হচ্ছে। এর পরেও টাকি পৌরসভার তরফ থেকে এই রাস্তা সংস্কার করা হচ্ছে না। নিত্য দিনের যাতায়াতকারী মানুষদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই খারাপ রাস্তার কারণে। দীর্ঘদিন সমস্যার সমাধান না হওয়ায় এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। 


খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টাকি পৌরসভার উপপৌর প্রধান ফারুক গাজী। তিনি রাস্তা সংস্কারের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

Wednesday, March 4, 2026

স্নানে নেমে গঙ্গায় তলিয়ে গেল ২ বোন, শোকের ছায়া

 


মালদা: গঙ্গায় তলিয়ে গেল দুই নাবালিকা। একজনের দেহ উদ্ধার, নিখোঁজ অন্যজনের খোঁজে চলছে তল্লাশি। মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের বীরনগর রাধানাথ টোলা গ্রামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। 


নাবালিকাদের পরিবার সূত্রে জানা গেছে, ছোটন ঘোষের দুই মেয়ে ঈশা ঘোষ (৭) ও নন্দিনী ঘোষ (১১) মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ মায়ের সঙ্গে বীরনগর সরকার টোলা গঙ্গা ঘাটে স্নান করতে যায়। স্নান সেরে মায়ের সঙ্গে বাড়ি ফিরলেও কিছুক্ষণ পর আবার দুই বোন নদীর দিকে ফিরে যায়। স্থানীয় সূত্রে খবর, এরপরেই গভীর জলে নেমে তারা দুজনে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এর পাশাপাশি বিষয়টি স্থানীয় প্রশাসনকেও জানানো হয়। 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের উদ্ধারকারী দল এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। উদ্ধারকারীরা জলে নেমে তল্লাশি চালিয়ে ছোট মেয়ে ঈশা ঘোষকে উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর নাবালিকা নন্দিনী ঘোষের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


এদিকে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়ছে নাবালিকাদের পরিবার।

Monday, March 2, 2026

নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, পুলিশের জালে ৩


মালদা, ০৩ মার্চ ২০২৬: বড়সড় সাফল্য পুলিশের। উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। রবিবার গভীর রাতে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল মালদার গাজল থানার পুলিশ। রবিবার রাতে গাজোল টোল প্লাজা পার করে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পার্কিংয়ে এসে দাঁড়ায় দুটি লরি। গাজোল থানার আধিকারিকদের একটি দল টোলপ্লাজার কাছে পেট্রোলিং ডিউটি করাকালীন গাড়ি দুটি দেখলে সন্দেহ হয়। গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালানো হলে গাড়ি দুটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। 


খবর পেয়ে ছুটে আসেন গাজোল থানার আইসি কৌশিক বন্দ্যোপাধ্যায়। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির জন্য গাজোল বিডিও বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থলে আসেন। তাঁরই উপস্থিতিতে সমস্ত নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় তিনজনকে প্রথমে আটক ও পরবর্তীতে গ্ৰেফতার করা হয়েছে। 


পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের দিক থেকে গাড়িটি সম্ভবত বালুঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। গাজল টোল পার হতেই পুলিশের জালে আটকে পড়ে ওই দুটি লরি। একটি লরিতে ৯৫ টি পেটি ও অন্য আরেকটিতে ৯৯ টি পেটি ছিল। মোট দুই গাড়ি থেকে আনুমানিক ২৯ হাজার ১০০টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল উদ্ধার করা হয়েছে। ধৃত তিনজনের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। ধৃতদের আজ দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে।

Sunday, March 1, 2026

ত্বকের সমস্যা মেটাবে ক্র্যানবেরি-চা, রয়েছে আরও উপকারিতা


লাইফস্টাইল ডেস্ক: ক্র্যানবেরির স্বাদ টক। এটি ফল এবং সবজি দুই হিসাবে খাওয়া হয়। এটি একটি ছোট, টক, লাল ফল যা পূর্বে বেশিরভাগ উত্তর আমেরিকায় পাওয়া যেত। যদিও, এখন এটি সর্বত্র পাওয়া যায়। এই ফলটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। এর বৈজ্ঞানিক নাম ক্যারিসা ক্যারান্ডাস (Carissa carandus)। বিশেষ করে গ্রীষ্মে ক্র্যানবেরি পাওয়া যায়। যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য এই ফলটি খুবই ভালো। এটি খেলে শরীর অনেক উপকার পায়। মানুষ নানাভাবে এটি ব্যবহার করে থাকেন; যেমন চাটনি, জ্যাম বা জুস। কিন্তু জানেন কি ক্র্যানবেরি চাও তৈরি করা হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী? ক্র্যানবেরি চা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ঋতুকালীন রোগ এড়াতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি হয় ক্র্যানবেরি চা এবং এর উপকারিতা কী।


 ক্র্যানবেরি চা তৈরির উপাদান:

 ১ কাপ জল

 ১ চা চামচ শুকনো ক্র্যানবেরি

 ১/২ চা চামচ মধু বা চিনি (স্বাদ অনুযায়ী)

 ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়া (ঐচ্ছিক)

 ১/৪ চা চামচ লবঙ্গ গুঁড়া (ঐচ্ছিক)



পদ্ধতি:

১. একটি পাত্রে জল ফুটিয়ে নিন।

২. ফুটন্ত জলে ক্র্যানবেরি, দারুচিনি গুঁড়া এবং লবঙ্গ গুঁড়া যোগ করুন।

 ৩. শিখা কম করুন এবং ১০ মিনিটের জন্য সিদ্ধ করুন।

 ৪. চা ফিল্টার করুন এবং এতে মধু বা চিনি যোগ করুন। গরম পরিবেশন করুন।


 এই জিনিসগুলিও নোট করুন:


 ১. আপনি চাইলে তাজা ক্র্যানবেরিও ব্যবহার করতে পারেন। তাজা ক্র্যানবেরি ব্যবহার করতে, ৫ মিনিটের জন্য সেদ্ধ করুন।

 ২. আপনি চায়ে লেবুর রসও যোগ করতে পারেন।

 ৩. চা মিষ্টি করতে আপনি গুড়ও ব্যবহার করতে পারেন।

 ৪. স্বাদের জন্য আপনি চায়ে আদাও যোগ করতে পারেন



ক্র্যানবেরি চায়ের উপকারিতা

হার্টের স্বাস্থ্য: ক্র্যানবেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এগুলো রক্তনালীগুলিকে সুস্থ রাখতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে।


ক্যান্সার প্রতিরোধ: ক্র্যানবেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করতে পারে। এগুলো ফ্রি র‌্যাডিকেল ধ্বংস করে, যা কোষের ক্ষতি করতে পারে।


হজমের স্বাস্থ্য: ক্র্যানবেরিতে উপস্থিত ফাইবার হজমের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম নিয়ন্ত্রণে সাহায্য করে।


ত্বকের স্বাস্থ্য: ক্র্যানবেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এগুলি ফ্রি র‌্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।


ইউটিআই প্রতিরোধ: ক্র্যানবেরি ইউটিআই এর সমস্যা থেকে মুক্তি দেয়। এই চা পান করলে কিডনি ভালোভাবে ডিটক্সিফাই করে। মূত্রনালীর স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এগুলো মূত্রাশয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে।





বি.দ্র: যে কোনও শারীরিক সমস্যায় সবার প্রথমে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন।